নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ প্র‌শিদ্ধ জায়গা ত‌বে গুনগত মান ধ‌রে রাখ‌তে হ‌বে : লি‌পি ওসমান

নারায়ণগঞ্জ প্র‌শিদ্ধ জায়গা ত‌বে গুনগত মান ধ‌রে রাখ‌তে হ‌বে : লি‌পি ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ম‌হিলা সংস্থ্যার চেয়ারম্যান ও এম‌পি শামীম ওসমা‌নের সহধর্মিনী সালমা ওসমান লি‌পি ব‌লেছেন, নারায়ণগঞ্জ সবসময়ই প্র‌শিদ্ধ জায়গা। আ‌মি র্গব‌বোধ ক‌রি। এখা‌নে বোস কে‌বিন আমা‌দের ঐ‌তিহ্য ধ‌রে রে‌খে‌ছে। ত‌বে এখন প্রেক্ষাপট ভিন্ন। যেহেতু অ‌নেক রেস্টু‌রেন্ট, ক্যা‌ফে হ‌য়ে‌ছে। তাই গুনগত মান ধরে রাখ‌তে হ‌বে। বুধবার ( ১২ ফেব্রুয়ারী ) রাত ৮টায় শহ‌রের বঙ্গবন্ধু সড়‌কে অব‌স্থিত এক‌টি রেস্টু‌রে‌ন্টের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে   প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সিনিয়র সহ সভাপ‌তি মিনহাজুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সদর  উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) না‌হিদা বা‌রিক, ঢাকা দ‌ক্ষিন সি‌টির ৩৯নং ওয়ার্ড কমিশনার রোকন উ‌দ্দিন, বাংলা‌দেশ সমবায় ব্যাংক এর চেয়ারম্যান মহিউ‌দ্দিন মহি, মি‌সেস ম‌হি, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি ‌মো. মোহ‌সিন মিয়া।

তি‌নি আ‌রো ব‌লেন, একটা সময় ছিল এমন প‌রিবে‌শের জন্য ঢাকা চ‌লে যেতাম। ত‌বে এখন নারায়ণগ‌ঞ্জেই ভা‌লো মা‌নের রেস্টু‌রেন্ট তৈরী হ‌য়ে‌ছে। যা মান সম্পন্ন। এত‌দিন যতগু‌লো রেস্টু‌রেন্ট আ‌মি উদ্বোধন ক‌রে‌ছি তার ম‌ধ্যে এটাই সব‌চে‌য়ে সুন্দর। য‌দি খাবা‌রের মান ভা‌লো হয় অবশ্যই উত্ত‌রোত্তর সাফলতা পা‌বে।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, যুবলীগ নেতা মামুনুর রহমান ইমন, সানোয়ার হোসেন জুয়েল, রেস্টু‌রে‌ন্টের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান বিপ্লব, প‌রিচালক মো. রা‌সেল, মো. সুমন, সু‌জিৎ ব‌নিক,সুজন রয় সহ অন্যান্য অ‌তি‌থিবৃন্দ।

About the author

SOFT PRO IT