সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ আটক শরীফ রিমান্ডে

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক শরীফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আসামি শরিফ সিদ্ধিরগঞ্জের আটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের আটি এলাকার মনোয়ারা জুট মিলের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পাড়ে দেশীয় অস্ত্র সহ শরীফ (৩৮) কে আটক করে পুলিশ। এসময় তার কাছে থাকা একটি চাপাটি, অত্যাধুনিক সুইস গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়।

About the author

SOFT PRO IT