নারায়ণগঞ্জ নারী বিনোদন রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ আসছেন জেমস্, শাকিব, মৌসুমী ফেরদৌসরা

নারায়ণগঞ্জ আসছেন জেমস্, শাকিব, মৌসুমী ফেরদৌসরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভালোবাসা দিবস আর পয়লা ফাল্গুন মানেই তারুণ্যের কাছে ভিন্ন এক আমেজ। ভিন্ন এক উন্মাদনা। আর এই উন্মাদনায় বাড়তি উত্তেজনা সৃষ্টি করতে নারায়ণগঞ্জে আসছেন বাংলাদেশের রক সংগীতের অন্যতম সংগীত শিল্পী, তারুণ্যের ক্রেজ জেমস্।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে আসবেন জেমসসহ একঝাঁক তারকা। তারা মাতাবেন ১৩ ফেব্রুয়ারি তথা পয়লা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। পূর্বাচলের ৩শ ফিট রাস্তা সংলগ্ন ফুডকোর্টের আয়োজনে দুদিন ব্যাপী বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে জেমস, শাকিব খানসহ একঝাঁক তারকা আসবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, দুদিনব্যাপী আয়োজনে থাকবেন তারকা কণ্ঠশিল্পী এসআই টুটুল, রুপালী পর্দার জনপ্রিয়মুখ ফেরদৌস, চিত্র নায়িকা প্রিয়দশর্নী মৌসুমী, পপি, ইমন, শিরীন শিলা, মিষ্টি জান্নাত, নীরব, শান্তা জাহান, মম ও জুই।

এই আয়োজন সবার জন্য উন্মুক রাখা হয়েছে। যেই কেউই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন বলে জানিয়েছেন আয়োজক সূত্র।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 February 2020

নারায়ণগঞ্জ আসছেন জেমস্, শাকিব, মৌসুমী ফেরদৌসরা

www.narayanganjbarta24.com