সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ১৯২ ক্যান বিয়ারসহ চার যুবক আটক

সিদ্ধিরগঞ্জে ১৯২ ক্যান বিয়ারসহ চার যুবক আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকার ও ১৯২ ক্যান বিয়ারসহ চার যুবকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন জেলা ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার।

আটকরা হলেন, উপজেলার কামতাল এলাকার আব্দুল আলীর ছেলে নাসির, মো. খলিলের ছেলে মো. সুজন, একই এলাকার আব্দুল বাতেনের ছেলে মো. সাগর হোসনে ও ঢাকার দোহারের লালু মাঝির ছেলে রুহুল আমিন।

জেলা ডিবি পুলিশের ওসি এসএম আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারসহ ১৯২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ক্যান বিয়ারগুলো তারা ঢাকা থেকে সরবরাহ করেছেন। ভালোবাসা দিবসে তারা এসব বিক্রি করতেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 February 2020

সিদ্ধিরগঞ্জে ১৯২ ক্যান বিয়ারসহ চার যুবক আটক

www.narayanganjbarta24.com