নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সবসময় চেষ্টা করি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে : পারভীন ওসমান

সবসময় চেষ্টা করি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে : পারভীন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গরীব দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন নাসিম ওসমান স্মৃতি কল্যাণ সংস্থা। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর চাষাড়া এলাকায় নাসিম ওসমান  স্মৃতি কল্যাণ সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভীন ওসমান।

কম্বল বিতরণের পূর্বে আলোচনা সভায় পারভীন ওসমান বলেন, গরীবের অত চাহিদা নেই। তারা তিন বেলা পেট ভরে খেতে পারলেই খুশি। তাই ওদেরকে সামান্য সহযোগীতায়ই ওরা খুশী হবে। সমাজের বিত্তবানদের প্রতি আমি আহবান রাখবো, তারা যেন গরীব, অসহায় ও দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসে। আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাইফেল ক্লাবের মহিলা সম্পাদিকা ও মহিলা নেত্রী আলেয়া সারোয়ার, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ-আলম সবুজ প্রমুখ।

এ সময় দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 February 2020

সবসময় চেষ্টা করি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে : পারভীন ওসমান

www.narayanganjbarta24.com