আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নদী দখলের খবর পেলেই ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নদী দখলের খবর পেলেই ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। ফলে নদীগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এরই মাঝে নদীগুলোর ব্যাপারে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে। এ কমিটি নদী রক্ষায় কাজ করছে। নদী দখলের খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নদী রক্ষা কমিটি আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। প্রবহমান রাখতে হবে নদীগুলোকে। এরই মাঝে নদী দখলকারীদের তালিকা সংসদে উত্থাপিত হয়েছে। সরকার এটি নিয়ে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 February 2020

নদী দখলের খবর পেলেই ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

www.narayanganjbarta24.com