ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি, গ্রেফতার-৪

ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি, গ্রেফতার-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : প্রেমের ফাঁদে ফেলে এক ট্রাকচালককে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) ফতুল্লা রামারবাগ থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতাররা হলেন, বরিশালের মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া থানার ফজলে করিম ফরাজীর ছেলে জাহাঙ্গীর আলম, বাকেরগঞ্জের ছাগলদী এলাকার আনোয়ার হোসেন হাওলাদারের মেয়ে তানিয়া, বাকেরগঞ্জের কাজলাকাঠি এলাকার শাহজাহান মোল্লার মেয়ে শারমিন, মেহেন্দীগঞ্জের ডাগারিয়া এলাকার শামসুর আলীর ছেলে মনির।

মামলার বাদী কামরুল শেখের জানান, তার সঙ্গে তানিয়া কিছুদিন পূর্বে থেকে যোগাযোগ করেন। সেই সূত্র ধরে ফতুল্লার রামারবাগের পাঁচতলা একট ভাড়া বাড়িতে তাকে যেতে বলেন। সেখান যাওয়ার পর তাকে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। দাবি না মানলে হত্যার হুমকিও দেয়া হয়। দাবি অনুযায়ী তার হেলপার ২০ হাজার টাকা বিকাশ করলেও বাকি টাকার জন্য হুমকি দেয়া হয়। পরে কৌশলে তিনি পালিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা একটি সংঘবদ্ধ চক্র। এ ধরনের কাজ করে মুক্তিপণের মাধ্যমে টাকা আদায় করে থাকে তারা। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 February 2020

ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি, গ্রেফতার-৪

www.narayanganjbarta24.com