বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে হতাশাগ্রস্থ আটোচালকে আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে দ্বিতীয় স্ত্রী সাথে অভিমান করে রকি (২৫) নামে এক হতাশাগ্রস্থ অটোচালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ৫ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২টায় বন্দর থানার নূরবাগস্থ তার নিজ ঘরে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী ইনর্চাজ উন্সপেক্টর মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি অটো-চালকের পিতা মো. কালু মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ মাস পূর্বে পারিবারিক কলহের জের ধরে আটো-চালক রকি দ্বিতীয় স্ত্রী সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকে অটো-চালক নেশা সেবন করে হতাশাগ্রস্থ হয়ে পরে। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে অভিমান করে নিজ ঘরের আড়াঁর সাথে নতুন গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ী ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, আত্মহত্যাকারি করি নেশাগ্রস্থ অবস্থায় জীবন যাপন করছিল। সে অভিমান করে আত্মহত্যা করে।আমরা  লাশের সুরুতহাল রির্পোট তৈরি শেষে লাশ উদ্ধার করে র্মগে প্ররণ করেছি। এ ব্যাপারে অটো-চালকের পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়না তদন্ত শেষে আমরা লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করব।

About the author

SOFT PRO IT