রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালী

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, ডা. বিএম আরিফ হোসেন, ডা. তপতী চৌধূরী, ডা. ফাহমিদা শিরিন, ডা. সায়েরা সুলতানা, ডা. ফারজানা ফৌরদৌস, নার্স ইনচার্জ শামীমা আক্তার, আব্দুল মালেক সজীব, ইসলাম উদ্দিন ও শাহজাহান মোল্লা প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 February 2020

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালী

www.narayanganjbarta24.com