নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মোহামেডান-আবাহনীর খেলায় আমাদের মাঠ আজ গর্বিত : পলাশ

মোহামেডান-আবাহনীর খেলায় আমাদের মাঠ আজ গর্বিত : পলাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি বলেছেন, মোহামেডান আবাহনীর এই খেলার মধ্য দিয়ে আমাদের মাঠ আজ গর্বিত। আমরা মনে করি, মাঠ রক্ষায় দীর্ঘদিন ধরে যে সংগ্রাম লড়াই আমরা করেছি, তা আজ সফল হলো। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাই মাঠ রক্ষার আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের আরও কৃতজ্ঞতা জানাই সাবেক তারকা ফুটবলারদের প্রতি, যারা আমাদের ডাকে মাঠ রক্ষার আন্দোলনে ছুটে এসেছিলেন।

তিনি বলেন, এই মাঠ রক্ষায় তারকা খেলোয়াড় সালাউদ্দিন ভাই এসেছিলেন। সোনালী অতীতের মাধ্যমে প্রতিবাদ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এখানে এমপি মন্ত্রীও এসেছিলেন। তারপরও এই মাঠটি বারবার দখল করতে চেয়েছিলো। এর বিরুদ্ধে সাবেক ক্রিকেটার, ফুটবল তারকারা এসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলো।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ফতুল্লায় পাগলায় আলীগঞ্জ মাঠে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার প্রীতি ফুটবলের ম্যাচের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোহামেডান  ও আবাহনীর সকল কর্মকর্তা, খেলোয়াড় , সাবেক তারকা  খেলোয়াড়  এবং পলাশ কেক কেটে মুজিববর্ষ উদযাপন করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন তিনি।

পলাশ বলেন, রোজার মধ্যেও পুলিশ, র‌্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটসহ এই মাঠ দখলের জন্য এসেছিলো। তখন মাঠপ্রিয় মানুষগুলো ব্লোড্রেজারের সামনে এসে দাঁড়িয়েছিলো। সম্মিলিত প্রতিরোধে তারা সেদিন পিছু হটেছিলেন। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানাই, তিনি মাঠ রক্ষার্থে এগিয়ে এসেছিলেন। মোহামেডানের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আবাহনীর আসলাম ভাইও এসছিলেন মাঠ রক্ষায়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলাটি প্রাণবন্ত করে তুললেও কাঙ্খিত গোলের দেখা কেউই পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য হয়েই মাঠ ছাড়ে দুইদল।

প্রীতি ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বাদল রায়, জনি, রিয়াজ, গাফফার, সাব্বির, নকিব, আরমান আজিজ, আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও ক্লাবের ফুটবল সেক্রেটারি হাজী রফিকুল ইসলাম শামীম, আলীগঞ্জ ক্লাবের সহসভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মেম্বার, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম প্রমুখ।

About the author

SOFT PRO IT