ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় যুবককে কুপিয়ে আহত, কথিত নেত্রী হেনা গ্রেফতার

ফতুল্লায় যুবককে কুপিয়ে আহত, কথিত নেত্রী হেনা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : আল আমিন নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় কথিত নেত্রী হেনা (৪০) ও বিপ্লব (২৫) নামে দুজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল পুলিশ। শনিবার সন্ধ্যায় দুজনকে গ্রেফতার করে রবিবার দুপুরে তাদেরকে আদালতে তুলেছে পুলিশ।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর বিভিন্ন সমাবেশে হাজির হতো হেনা। সেই থেকে নিজেকে আওয়ামীলীগের নেত্রী হিসেবে পরিচয় দিয়ে থাকে। মূলত দলের কোথাও তার কোন পদ পদবী নেই। গত ২৯ জানুয়ারী ফতুল্লা রেল স্টেশন এলাকায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায়  বিপ্লব ও হেনার সাথে আসামী করা হয় হেনাকেও। মারামারির মামলায় শনিবার সন্দ্যায় হেনা ও বিপ্লবকে গ্রেফতার করে পুলিশ। রোববার তাদেরকে আদালতে  তোলা হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই মোদাচ্ছের হোসেন জানান, গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ৯ টায় ফতুল্লা রেলষ্টেশন বাজার মসজিদের সামনে আল-আমিন নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। মামলায় ২ নং আসামী হেনা ও ৪ নং আসামী বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 February 2020

ফতুল্লায় যুবককে কুপিয়ে আহত, কথিত নেত্রী হেনা গ্রেফতার

www.narayanganjbarta24.com