অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ট্রে‌নের দরজা দিয়ে উঁকি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

উঁকি দিতে গিয়ে ট্রেনের সিগন্যাল খুঁটির ধাক্কায় যুবক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : গাজীপুরে উঁকি দিতে গিয়ে ট্রেনের সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছলে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাহিরের দিকে উঁকি দেন।

এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায় এবং খুঁটির সঙ্গে তার মরদেহ ঝুলে থাকে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

About the author

SOFT PRO IT