নারায়ণগঞ্জ নারী বন্দর রাজনীতি র্অথনীতি শিক্ষা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কামালকে আয়নাল হকের স্থলাভিষিক্ত করার আহবান নাসরিন ওসমানের

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামগড় ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রয়াত আয়নাল হক এর উত্তরসূরি কামাল হোসেন ভোট দিয়ে  প্রয়াত আয়নাল হকের স্থলাভিষিক্ত করতে এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সহ ধমির্নী মিসেস নাসরিন ওসমান। পাশাপাশি তিনি বাকি ইউনিয়ন গুলোর বর্তমান চেয়ারম্যানদের পুনরায় বিজয়ী করার আহবান জানান।
২৫ এপ্রিল সোমবার বিকাল ৫টায় হালুয়াপাড়া এলাকায় অবস্থিত শেখ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম ওসমানের সহ ধর্মিনী মিসেস নাসরিন ওসমান এ আহবান রাখেন।

নাসরিন ওসমান বলেছেন, আয়নাল চাচা আমার শ্বশুরের সহকর্মী ছিলেন। উনাকে আমি বাবার মতই শ্রদ্ধা করতাম। চাচা নতুন একটি বাড়ি করেছেন। তখন আপনাদের সংসদ সদস্যকে ঐ বাসায় নিয়ে গিয়েছিলেন। ঐ দিন উনার সাথে আমার ফোনে কথা হয়ে ছিল। চাচা আমাকে বলেছিলেন বৌমা বাড়িটি সর্ম্পূন্ন হলে তুমি এসে আমার বাড়িতে ২ দিন থাকবে। আর আমার বয়স হয়ে গেছে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানদের দায়িত্ব তুমি নিবে। সেই দিন থেকে আমার উপর একটি দায়িত্ব এসে গেছে।
আয়নাল চাচা চলে গেছেন উনার চলে যাওয়ায় অপূরনীয় ক্ষতি হয়। উনার শূন্যতা পূরন হওয়ার নয়। তারপরও আমি বলবো আপনারা যেমন আমার আহবানে ভোট দিয়ে আপনাদের প্রিয় সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের স্থানে সেলিম ওসমানকে বসিয়েছেন। ঠিক তেমনি আবারও আপনাদের প্রতি আহবান রাখছি আয়নাল চাচার স্থানে কামাল হোসেনকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

শেখ জামাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মাসুম আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমানের সহ ধর্মিনী নাসরিন ওসমান।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   8   =