নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সম্মেলনে আগত‌দের সু‌বিধা‌র্থে কাউ‌ন্সিলর খোর‌শে‌দের নানা উ‌দ্যোগ

সম্মেলনে আগত‌দের সু‌বিধা‌র্থে কাউ‌ন্সিলর খোর‌শে‌দের নানা উ‌দ্যোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগ‌ঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌বে। শনিবার (১লা ফেব্রুয়ারি) দুপুর ২টায় মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ  মা‌ঠে এ সম্মেলনের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

এ উপলক্ষ্যে আগত‌দের সেবা দি‌তে নানা উ‌দ্যোগ নি‌য়ে‌ছে নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ইতম‌ধ্যেই এই সম্মেলনকে ঘিরে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ২ লক্ষ মানুষের অজুর জন্য ৫০০ কল সহ পানির ব্যাবস্থা, অস্থায়ী ৫০টি টয়লেট নির্মাণ, পঞ্চবটী থেকে চাষাড়া পর্ষন্ত রাস্তার উভয় পাশ পরিস্কার, মশার ঔষধ ছিটানো ও খাবার পানির ব্যবস্থা করেছেন। এছাড়াও এ সম্মেল‌নে ওলামা ব্য‌তিত ‌তিনিই একমাত্র স্থানীয় সম্মা‌নিত বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন।

উল্লেখ্য, সম্মেলনে দেশবরেণ্য আলেম ওলামার বক্তব্য রাখলেও মূল আকর্ষণ থাকবেন আল্লামা আহমদ শফি। আল্লামা শফি ছাড়াও থাকবেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমান, আব্দুল হামিদ, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মিজানুর রহমান চৌধুরী, নূরুল ইসলাম জিহাদী, আবদুল্লাহ মুহাম্মদ হাসান, জুনায়েদ আল হাবীব, ইমাদুদ্দীন, আবদুল বারী, আশরাফ আলী, আবদুল কুদ্দুস, তাফাজ্জুল হক, নূরুল ইসলাম ওলিপুরী, মুহাম্মদ ওয়াক্কাস, আশেকে এলাহী, আব্দুল হাই মেশকাত, মুহাম্মদ ইসহাক, মামুনুল হক, নজরুল ইসলাম কাশেমী, ওবায়দুর রহমান খাঁন নদভী, মাহবুবুল হক কাশেমী, শফিকুল ইসলাম, আবদুল আউয়াল, আবদুল কাদির, আবু তাহের জিহাদী প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 February 2020

সম্মেলনে আগত‌দের সু‌বিধা‌র্থে কাউ‌ন্সিলর খোর‌শে‌দের নানা উ‌দ্যোগ

www.narayanganjbarta24.com