ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেলিকপ্টারে নারায়ণগঞ্জ আসলেন হেফাজত আমীর আল্লামা শফী

হেলিকপ্টারে নারায়ণগঞ্জ আসলেন হেফাজত আমীর আল্লামা শফী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবীতে নারায়ণগঞ্জে আয়োজিত সমাবেশে যোগ দিতে এসে পৌছেঁছেন হেফাজতে ইসলামের আমীর মাওলানা আহমদ শফি। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেল পৌনে ৫টায় হেলিকপ্টারে চড়ে তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ওসমানী স্টেডিয়ামে এসে ল্যান্ড করে।

সেখানে নারায়ণগঞ্জের হেফাজত ও সংশ্লিষ্ট আলেম ওলামারা আল্লামা শফিকে স্বাগত জানান। পরে একটি গাড়িতে করে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় রওনা দেন তিনি। রাতেই সেখানে তিনি অবস্থান করবেন।

আগামীকাল ১ ফেব্রুয়ারী শনিবার যোহরের পর থেকেই কেন্দ্রীয় ঈদগাহে মূলত সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে দেশবরেণ্য আলেম ওলামার বক্তব্য রাখলেও মূল আকর্ষণ থাকবেন আল্লামা আহমদ শফি।

আল্লামা শফি ছাড়াও থাকবেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমান, আব্দুল হামিদ, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মিজানুর রহমান চৌধুরী, নূরুল ইসলাম জিহাদী, আবদুল্লাহ মুহাম্মদ হাসান, জুনায়েদ আল হাবীব, ইমাদুদ্দীন, আবদুল বারী, আশরাফ আলী, আবদুল কুদ্দুস, তাফাজ্জুল হক, নূরুল ইসলাম ওলিপুরী, মুহাম্মদ ওয়াক্কাস, আশেকে এলাহী, আব্দুল হাই মেশকাত, মুহাম্মদ ইসহাক, মামুনুল হক, নজরুল ইসলাম কাশেমী, ওবায়দুর রহমান খাঁন নদভী, মাহবুবুল হক কাশেমী, শফিকুল ইসলাম, আবদুল আউয়াল, আবদুল কাদির, আবু তাহের জিহাদী প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 January 2020

হেলিকপ্টারে নারায়ণগঞ্জ আসলেন হেফাজত আমীর আল্লামা শফী

www.narayanganjbarta24.com