নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, আমি বন্দরের জনগণের গোলামী করার জন্য এবং আমার ভাই মরহুম নাসিম ওসমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য এমপি হয়েছি। আপনাদের ভোটের মাধ্যমে। নাসিম ওসমান জাতীয় পার্টি করলেও তিনি ছিলেন সত্যিকারের আওয়ামীলীগ। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার খবর শুনে তিনি নববধূকে ফেলে রেখে বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য দেশ ত্যাগ করেছিলেন। ঐ সময় আমার বাবাকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের উপর অনেক নির্যাতন হয়েছে। আমরা কোন প্রতিশোধ নেইনি। আমরা চাই জনগণের ভালোবাসা। আমি শত্রুতা চাইনা। সকলের সাথে বন্ধু হয়ে জনগণের উন্নয়ন করতে চাই। বন্দর এলাকা আমার দাদা ও বাবার এলাকা। তারা এ এলাকার সংসদ সদস্য ছিলেন। আমি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই। প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত হবে। আমি লাঙ্গবন্ধকে হাতির ঝিল বানাতে চাই। আমি যা বলি তা করার চেষ্টা করি। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা বরদাস করা হবে না। জনগণ যাকে নিবার্চিত করবেন তাকে নিয়ে আমি কাজ করব। তবে আমাদের মরহুম আয়নাল চাচা একজন জনগণের দরদী ছিলেন, তাই তার ছেলেকে নিয়ে কাজ করতে চাই যতি আপনারা তাকে নির্বাাচিত করেন।
২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় বন্দরের হালুয়াপাড়ায় শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের মত বিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা মাসুমের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এমপি সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, বন্দর থানার ওসি আবুল কালাম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউপির প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের ছেলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল, নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম খন্দকার, সমাজ সেবক আঃ আউয়াল বাচ্চু, আলাউদ্দিন, শাহ জামাল, কাদির মাস্টার, ধামগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন, অধ্যাপক বদিউজ্জামান ও বিদ্যারয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা বেগম। অনুষ্ঠানে স্থানীয় মেম্বারবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান নিজ তহবিল থেকে স্কুলের উন্নয়নে নগদ ৫০ লাখ টাকার চেক প্রদান করেন। অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।




126849 432964When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get several e-mails with the same comment. Is there any way you can remove people from that service? Thank you! 110795
745511 695320Hi there! Do you use Twitter? Id like to follow you if that would be ok. Im undoubtedly enjoying your weblog and appear forward to new posts. 302870
599644 251119Wow! This can be 1 certain of the most helpful blogs We have ever arrive across on this subject. Actually Great. Im also an expert in this topic so I can recognize your hard function. 257222
213992 608093Keep up the great function , I read couple of blog posts on this web site and I believe that your internet site is real intriguing and has bands of excellent information . 429168
82456 966842Watch the strategies presented continue reading to discover and just listen how to carry out this amazing like you organize your company at the moment. educational 493308