বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শেখ জামাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা

বন্দরে শেখ জামাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম  সেলিম ওসমানের অর্থায়নে বন্দরের শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টায় বন্দর উপজেলার হালুয়াপাড়া স্কুল প্রাঙ্গনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ধামগড়  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদের সভাপতিত্বে বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের   চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ. রশীদ।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,  বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খন্দকার শামীমা খানম, নাসিক ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ারা  হোসেন আনু, ইউপি সদস্য নবীর  হোসেন, ফয়েজ, যুবলীগ  নেতা বাদশা   ও অভিভাবকবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 January 2020

বন্দরে শেখ জামাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা

www.narayanganjbarta24.com