বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ভ্র্যামান আদালত অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার তিনগাও এলাকায় এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, বন্দর উপজেলার সহকারি (ভূমি) কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খানের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ বন্দর ইউনিয়ননের তিনগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নর জন্য অভিযান চালায়। ওই সময় ভ্রাম্যমান আদালত উপজেলার তিনগাও, মিনারবাড়ী, পদুঘর, ওলাক, লাঙ্গলবন্ধ ও কাইকারটেকের প্রায় ১৫ হাজার অভেধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাসের প্রকৌশলী ও ডেপুটি ম্যানাজার মেজাবাবুর রহমান, এ্যাসিস্টেন ম্যানাজার মো. সোয়েব ও তিতসের এ্যাসিস্টেন ইঞ্জিনিয়ার মো. তানভীরসহ বন্দর থানা পুলিশের সঙ্গীয় র্ফোস। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খান গনমাধ্যম কর্মীদের জানান, অভিযানের সময় উল্লেখিত এলাকার প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে অধৈধ গ্যাস সংযোগের পাইপ উপরে ফেলা হয়।

About the author

SOFT PRO IT