রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রতিবন্ধি কিশোরীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মিতু আক্তার (১৭) নামে এক প্রতিবন্ধি কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায় আব্দুল মতিনের  মেয়ে।

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আজাদ জানান, নিহত মিতু আক্তারসহ পরিবারের লোকজন কাঁচপুর এলাকার আবেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে।  বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধি মেয়ে মিতু আক্তার তার মা মোসলেমা ও ছোট বোন মনিকার সাথে কাঞ্চন বাজারে সাহায্য তুলতে আসে। এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় সড়ক পারাপারের সময় গাজীপুরগামী গরীবে নেওয়াজ কোম্পানীর একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো-১৮-১৮৪৩) চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতিবন্ধি মিতু আক্তারের। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে।

About the author

SOFT PRO IT