জাতীয় নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ক্লাবসহ ১৩ ক্লাবে জুয়া খেলা বন্ধে রায় ৯ ফেব্রুয়ারি

হাইকোর্ট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে রুলের রায়ের দিন পিছিয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। মঙ্গলবার রিটকারী আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ জানুয়ারি নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। প্রথমে রায় ঘোষণার জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেছিলেন আদালত।

২০১৬ সালের ৪ ডিসেম্বর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। অন্যান্য ক্লাবগুলো হলো, রাধানীর ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব ও খুলনা ক্লাব।

রুলে জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন কার্ড, ডাইস ও হাউজি খেলা অথবা এমন কোনো খেলা যাতে টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে তা বন্ধের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চান আদালত।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ বলেন, ঢাকা মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এবং পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী কোনো প্রকার জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী সরকারকে পতিতাবৃত্তি ও জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 January 2020

নারায়ণগঞ্জ ক্লাবসহ ১৩ ক্লাবে জুয়া খেলা বন্ধে রায় ৯ ফেব্রুয়ারি

www.narayanganjbarta24.com