নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা আইনজীবী সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ

জেলা আইনজীবী সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) আদালতপাড়ায় সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রে ৮টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ৯২২জন।জেলা আইনজীবী সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণএদিকে ভোটগ্রহণের একদিন আগে এই নির্বাচন বয়কট করেছে বিএনপি পন্থী আইনজীবী। ভোটগ্রহণের স্থান পরিবর্তন, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপনসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ভোট বর্জন করেন। একই সাথে এদিন নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আখতার হোসেনের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভও করেছেন তারা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 January 2020

জেলা আইনজীবী সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ

www.narayanganjbarta24.com