নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপিপন্থী আইনজীবীদের নির্বাচন বয়কটের ঘোষণা

বিএনপিপন্থী আইনজীবীদের নির্বাচন বয়কটের ঘোষণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তুলে জেলা আইনজীবী সমিতি নির্বাচন বয়কট করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল। বিএনপিপন্থী আইনজীবীদের নির্বাচন বয়কটের ঘোষণামঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। এ সময় নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ইতিপূর্বে নির্বাচনী শিডিউলে বলা হয়েছে নির্মাণাধীন নতুন বার ভবনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সকল নির্বাচন কমিশনারের সাক্ষর ছিল। সে অনুযায়ী আমরা নির্বাচনের মনোনয়ন জমা দেই। কিন্তু হঠাৎ করেই এই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আমাদের না জানিয়ে একক সিদ্ধান্তে তারা এটা করেছে। এটা সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। পিপি এবং বারের সভাপতির কথায় এটা করা হয়েছে। এতে আইনজীবীরা হতাশ হয়েছে। আইনজীবীদের ভোটের অধিকার হরণ করতে তারা ভেন্যু পাল্টিয়েছে। তাই আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই ধরণের নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। আগামীকালের নির্বাচন আমরা বর্জন করলাম। আমাদের যে প্যানেল আছেন তারাসহ নারায়ণগঞ্জের সকল আইনজীবীরা এই নির্বাচন বয়কট করবেন।

এ সময় বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক প্রার্থী এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র আইনজীবী আব্দুল বারী ভূইয়া, আব্দুল হামিদ ভাষানী প্রমুখ।

About the author

SOFT PRO IT