সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ অনুভব ★ ( কবিতা )

★ অনুভব ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

অনুভব ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : আমার ঘর নেই বলে তুমি ভেবো না

তোমায় আমি দাঁড় করিয়ে রাখবো বাইরে

মোর মনে আছে একটি বিশাল আঙ্গিনা

সব টুকু শুধু তোমায় দেবো ছেড়ে।

সেথায় তুমি করবে খেলা বসাবে মেলা

গাঁথবে প্রেমের ফুলের মালা

আমি শুধু বাইরে থেকে উঁকি মেরে

বাড়িয়ে দেবো আমার গলা।

তুমি যখন ভালোবেসে মুচকি হেসে

আমার গলে পড়িয়ে দেবে মালা

সে দিন আমি থাকবো না

আর রিক্ত মোর ঘুচবে সকল না পাওয়ার জ্বালা।

সেই আশা নিয়ে আজো

আমি চাতক হয়ে রয়েছি পথ চেয়ে যেদিন

তুমি পাশে এসে হাতটি ধরে বসবে

এসে প্রেম আঙ্গিনায় গিয়ে।

About the author

SOFT PRO IT