নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদ আর নেই

নারায়ণগঞ্জের রাজনিতীতে গন্ধ আছে : শুক্কুর মাহমুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলা‌দেশ জাতীয় শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ চ‌লে গে‌লেন না ফিরার দে‌শে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) দিনগত রাত ১টা ৩০ মি‌নি‌টে তি‌নি ই‌ন্তেকাল ক‌রে‌ছেন, ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী র‌জিউন। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৩। তারঁ মৃত্যুতে প‌রিবার সহ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে শো‌কের ছায়া বই‌ছে।

জানা গে‌ছে, আজ বাদ যোহর ডিআই‌টি জামে মস‌জি‌দে প্রথম এবং বাদ আসর নাবীগঞ্জ কদম রসূল দরগা সংলগ্ন মা‌ঠে দ্বিতীয় জানাজার নামাজ আদায় করা হ‌বে। মরহু‌মের জানাযা শে‌ষে স্থানীয় কবরস্থা‌নে তাঁর মর‌দেহ দাফন করা হ‌বে।

About the author

SOFT PRO IT