বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জামিয়া রশিদিয়া মাদ্রাসার ছাত্র এমরান নিখোঁজ

নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে জামিয়া রশিদিয়া মাদ্রাসার ছাত্র এমরান হোসেন (১৫) নিখোঁজ হয়েছে। গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার মদনপুরস্থ উল্লেখিত মাদ্রাসা থেকে বের হয়ে আর মাদ্রাসায় ফিরেনি।

মাদ্রাসা পরিচালনা কমিটি নিখোঁজ ছাত্রের স্বজনরা অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের কোন সন্ধান পায়নি। এ ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বড় ভাই মাহাবুব মিয়া বাদী হয়ে নিখোঁজ ঘটনার ২ দিন পর গত ২৬ জানুয়ারী রবিবার দুপুরে এ ব্যপারে বন্দর থানায় জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১০৭৪ ।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র এমরান হোসেন কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার বারেডা এলাকার মনু মিয়ার ছেলে। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 January 2020

বন্দরে জামিয়া রশিদিয়া মাদ্রাসার ছাত্র এমরান নিখোঁজ

www.narayanganjbarta24.com