জাতীয় নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাকায় তাপসের পক্ষে না.গঞ্জ মহানগর যুবলীগের সেক্রেটারী উজ্জলের গণসংযোগ

ঢাকায় তাপসের পক্ষে না.গঞ্জ মহানগর যুবলীগের উজ্জল এর গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর নৌকা মার্কার গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। রবিবার ১৭৪/১৭৫ কাঁঠাল বাগান  খাজা মঞ্জিল রত্নাগর্ভা থেকে প্রচারণা শুরু করেন। ভোটারদের ধারে ধারে গিয়ে নৌকায় ভোট চেয়ে দিনব্যাপী আহাম্মদ আলী রেজা উজ্জল এর নেতৃত্বে গণসংযোগ করেন মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।2এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সিনিয়র  সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, মহানগর যুবলীগের কর্যকরি সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সামছুল করিম, ১২ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতাহার উল ইসলাম, ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন- আহ্বায়ক বিপ্লব বসু, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু, ১২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তাক হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা লিটন চৌধুরী,মামুন শেখ, ওমর চিশতী রাসেল, আরাফাত রহমান তাসিন, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. শাহজাহান, মো. আলামিন, বন্দর থানা যুবলীগ নেতা হিমেল খাঁন, ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা রিপন খাঁন,যুবলীগ নেতা হাজ্বী আ. রব রনি, মো. নাছির সর্দার, মো. আলী হায়দার সাগর, যুবলীগ নেতা মাহাবুবুর রহমান মন্টি, যুবলীগ নেতা মো. ইমরান ভূইয়া, মো. সুমন, মো. খোকন, মো. জুয়েল, মো. ফয়সাল আহাম্মেদ প্রমুখ।

About the author

SOFT PRO IT