সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পরির্দশক আহসান

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পরির্দশক আহসান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার পেয়েছেন সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ। রবিবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমান তাকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসাবে ক্রেস্ট ও সম্মাননা পদক তুলে দেন। এ সময় নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জায়েদুল আলমসহ ঢাকা বিভাগের সব জেলার এসপি’রা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিভিন্ন মামলা নিষ্পত্তি, অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন, গণধর্ষণ মামলার আসামি আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা পান তিনি।

পুরস্কার পেয়ে মোহাম্মদ আহসান বলেন, এ প্রাপ্তি আমার একার না জেলা পুলিশের। তাদের সহযোগিতায় আমি আজ সম্মাননা পেয়েছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করছি বাকি কর্মজীবনের পুরো সময় পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

প্রসঙ্গত, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

About the author

SOFT PRO IT