নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চোরাই স্বর্ণ ক্রয় করে রিমান্ডে জুয়েলার্সের মালিক

চোরাই স্বর্ণ ক্রয় করে রিমান্ডে জুয়েলার্সের মালিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৭০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সালাউদ্দিনকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তিনি ঢাকার যাত্রাবাড়ি থানার দয়াগঞ্জ এলাকার সালাউদ্দিন জুয়েলার্সের মালিক বলে জানা গেছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান জানান, অধিকতর তদন্তের স্বার্থে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সালাউদ্দিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পরে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লখ্য, গত বছরের ৭ নভেম্বর নারায়ণগঞ্জের কালিরবাজারের আল তাজিম জুয়েলার্সে বোরকা পরিহিত ৩ জন নারী ক্র‍েতা সেজে এসেছিল। এরপর তারা কৌশলে ৭০ ভরি ওজনের ৯০টি স্বর্ণের চেইন চুরি করে। এ ঘটনায় মামলা দয়েরের পর ডিবি পুলিশ ৩ নারীকে গ্রেপ্তার করে। অন্যদিকে চোরাই স্বর্ণ ক্রয়ের অভিযোগে গ্র‍েপ্তার হন জুয়েলার্স মালিক সালাউদ্দিন।

About the author

SOFT PRO IT