নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মন্ত্রী গাজী

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি ও পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। শুক্রবার(২৪ জানুয়ারী) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমানে করে মন্ত্রী দেশে ফিরেন।

এসময় রূপগঞ্জ উপজেলার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ গোলাম দস্তগীর গাজীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভীড় জমান।

এর আগে, গত ৬ জানুয়ারী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১২ জানুয়ারী তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

About the author

SOFT PRO IT