বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ডে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ডে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অত্যন্ত ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে কলাগাছিয়া বেবী-সিএনজি সমবায় সমিতির উদ্যোগে ৮ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার কলাগাছিয়া ইউনিয়নস্থ সিএনজি স্ট্যান্ডে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সমাজসেবক ও ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা গোল মোহাম্মদের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বেবী-সিএনজি শ্র্রমিক সমবায় সমিতির সভাপতি তথা যুবলীগ নেতা খান মাসুদ।

নূর হোসেনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মধ্য নিশং বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরিফুর রহমান আরিফী। ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুমধুর কন্ঠস্বর নারায়ণগঞ্জের পাগলা কুসুমবাগ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান আল-কাদেরী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বেবী-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবী ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, শেখ মমিন, রতন সরকার নিলয়, মোঃ কামাল,বাবু মোল্লা,নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাজিব, নাছির, মোঃ ঈসমাইল, মোঃ রিপন,মোঃ আল-আমিন, মোঃ আজিজ, মোঃ এরশাদ, মোঃ সানি, মোঃ শাহ আলম, ছগির, মনির হোসেন, সুমন, মিনার সাইফুল, হারুন ও স্থানীয় ওলামায়ে কেরামগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 January 2020

কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ডে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

www.narayanganjbarta24.com