নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কোন বাচ্চার সাথে খারাপ আচরন করা যাবে না : শিক্ষকদের ডিসি

কোন বাচ্চার সাথে খারাপ আচরন করা যাবে না : শিক্ষকদের ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব শিক্ষকদের। আপনাদের কাছে আমার আবদার আপনারা বাচ্চাদের স্কুল বন্ধ করতে দিবেন না। গড় হাজিরা কম থাকলে কোন শিক্ষার্থীই এই স্কুলে লেখাপড়া করতে পারবে না। একজন পিতার ৩ জন সন্তান এই স্কুলে লেখাপড়া করে থাকলে আমরা ১জনকে ফ্রি করে দিব। আমরা চাই বাচ্চারা লেখাপড়া করুক।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন বাচ্চাকে মারতে পারবেন না। যে শিক্ষার্থী দুষ্ট তাকে বেশি বেশি করে আদর করবেন। এবং তার প্রতি খেয়াল রাখবেন। কোন বাচ্চার সাথে খারাপ আচরন করা যাবে না। শিক্ষকরা  শ্রেণী কক্ষে ভালো করে লেখাপড়া করাবেন। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দরের ঐতিহ্যবাহী সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও সফটওয়্যার উদ্ধাধন এবং এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন এসএসসি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মনযোগি হবে। আজকের পরিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ। তোমরা সুশিক্ষা গ্রহন করে তোমাদের মেধা দিয়ে এই দেশকে আলোকিত করে তোলবে। এর পাশাপাশি এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।

সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আরহাজ্ব এম.এ রশীদ, বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,  সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষানুরাগী আফজাল হোসেন, অভিভাবক প্রতিনিধি খালিদ হোসেন, আশ্রাফ উদ্দিন, রবিউল আউয়াল রবিসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 January 2020

কোন বাচ্চার সাথে খারাপ আচরন করা যাবে না : শিক্ষকদের ডিসি

www.narayanganjbarta24.com