রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাল্কহেটের থাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ জাকির হোসেন (৪৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। ২২ জানুয়ারি বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার পিতলগঞ্জ এলাকায় শীতলক্ষা নদী থেকে জাকির হোসেনের লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন উপজেলার হাটাবো এলাকার তোতা সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার রাত ৮ টার দিকে জাকির হোসেনসহ আরো ৪ জন জাঙ্গীর খেয়াঘাট থেকে একটি মিনি ট্রলার দিয়ে হাটাবো আসছিল। মাঝ নদীতে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেট ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি মাঝিসহ ৪ জন নিয়ে ডুবে যায়। এসময় ৩ জন সাতার কেটে নদীর তীরে উঠে গেলেও জাকির হোসেন নিখোঁজ থাকেন। বুধবার বিকাল ৫ টার দিকে কাঞ্চন ফায়ার সার্ভিসের ডুবুরি দল পিতলগঞ্জ এলাকার শীতলক্ষা নদী থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) ইনচার্জ  লিডার ইকবাল জানান, বুধবার দুপুর ১২ টার দিকে আমরা সংবাদ পাই। পরে সঙ্গে সঙ্গে আমাদের ডুবুরি দল উদ্ধার কাজে নেমে পরে। পরে বিকালে আমরা উদ্ধার করতে সক্ষম হই। ঢাকা হেট কোয়াটারের ডুবুরি দল ও আমাদের উদ্ধার কাজে সহযোগীতা করছে।

About the author

SOFT PRO IT