বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে অপহৃতা স্কুল ছাত্রী মুন্সিগঞ্জ থেকে উদ্ধার

অপহরণের পর উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : অপহরনের ৪ দিন পর অপহৃতা স্কুল ছাত্রী (১৪) কে উদ্ধারসহ অপহরনকারি আব্দুল হাকিম (২১) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ২০ জানুয়ারী সোমবার রাতে মুন্সিগঞ্জ জেলার লোহজং এলাকা থেকে উক্ত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারিকে গ্রেপ্তার করা হয়। যার বন্দর থানা মামলা নং- ২২(১)২০।

জানা গেছে, বন্দর থানার কাইতাখালি এলাকার মৃত আমির হোসেন মিয়ার মেয়ে নবীগঞ্জ র্গালস স্কুলের নবম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়া পথে নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে আব্দুল হাকিম (২১) স্কুল ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরন করে আত্মগোপন করে। এ ব্যাপারে অপহৃতা স্কুল ছাত্রীর বড় বোন বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বন্দর থানা পুলিশ ২০ জানুয়ারী সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লোহজং এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে ডাক্তারি পরিক্ষা নিরিক্ষা শেষে মঙ্গলবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করে। সে সাথে গ্রেপ্তারকৃত অপহরণকারিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে একই দিনে আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকর্তা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

বন্দরে অপহৃতা স্কুল ছাত্রী মুন্সিগঞ্জ থেকে উদ্ধার

www.narayanganjbarta24.com