সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) : মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের পিঠা উৎসবে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিস্থ প্রতিষ্ঠানেই এ উৎসবের আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদের সভাপ‌তি‌ত্বে এসময় সম্মানিত অতিথি ও বিচারক হিসেবে উপ‌স্থিত ছিলেন আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন, ‌বি‌শিষ্ট সমাজ সেবক ও নাট্য কর্মী মো. শাহ জাহান, মানবকল্যান পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান ভূঁইয়া।

এ পিঠা উৎস‌বে অংশ নেয় ৩৫ জন প্রতিযোগী। যা‌দেরকে ক‌য়েক‌টি স্ট‌লে বিভক্ত করা হয়। পরব‌র্তিতে সম্মা‌নিত অ‌তি‌থি ও বিচারকগণ প্র‌তি‌টি স্টল ঘু‌রে ঘু‌রে পিঠা খে‌য়ে তার স্বাদ এর উপর নির্ভর ক‌রে ফলাফল নির্ধারন ক‌রেন। ত‌বে প্রতি‌যোগী‌দের ফলাফল নির্ধারণে অ‌নেকটাই হিম‌শিম খে‌তে হ‌য়ে‌ছে ব‌লে জানি‌য়ে‌ছেন বিচারক মন্ড‌লি। এরপর ফলাফল ঘোষনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও সকল প্রতিযোগীদের অংশগ্রহণ করায় শুভেচ্ছা উপহার দেয়া হয়। আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, প্র‌তিষ্ঠান‌টির প্রি‌ন্সিপল নায়না, নুর মোহাম্মদ বাবু সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

About the author

SOFT PRO IT