জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আনন্দ টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদার আর নেই

আনন্দ টিভি'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদার আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা  আব্বাস উল্লাহ শিকদার আর নেই। শনিবার  ( ১৮ জানুয়ারী ) বিকালে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৯ জানুয়ারী ) বাদ যোহর চেয়ারম্যানবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, একজন মহা নায়ক আবাস উল্লাহ শিকদার। ১৯৫০ সালের ১২ই মে বনানীর চেয়ারম্যানবাড়ির চেয়ারম্যান আব্দুল হামিদ শিকদারের ঘর আলো করে জন্মে ছিলেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে। শুধু তাই নয় তিনি ছিলেন একজন সফল মিডিয়া ব্যাক্তিত্ব। অসাধারন প্রতিভা এবং বহু গুনে গুনান্মিত এই মানুষটি ছিল বলিষ্ট নেতৃত্ব এবং অত্যন্ত সুকৌশল মেধার অধিকারী। তার অমর সৃষ্টিতে রয়েছে শতাধিক বাংলা সিনেমো। গুনী এই ব্যক্তির প্রযোজিত জনপ্রিয় বাংলা ছায়াছবি বেদের মেয়ে জোসনা প্রশংসিত হয়েছে বিশ্ব ব্যাপী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 January 2020

আনন্দ টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদার আর নেই

www.narayanganjbarta24.com