নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পাওনা টাকার দ্বন্দ্বে যুবক খুন: মূলহোতা আসিফ সহ ৩ জন গ্রেপ্তার

পাওনা টাকার দ্বন্দ্বে যুবক খুন: মূলহোতা আসিফ সহ ৩ জন গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় পাওনা ৫ হাজার টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বে  আব্দুর রহিম (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাত করে  খুন   হয়েছে। এ ঘটনায় মূলহোতা সাদ্দাম হোসেন আসিফ (২৭) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এদের মধ্যে হত্যার আলামত নষ্ট করার অপরাধে হত্যাকারীর মা ও খালাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসিফ ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার আমির খসরুর ছেলে ও আসিফের মা রাজিয়া (৫৫) খালা সুলতানা বেগম (৫০)। শনিবার ভোর রাতে মুন্সিগঞ্জের বিক্রমপুরের হাসাইল এলাকা হতে আসিফ এবং মাসদাইর গুদারাঘাট এলাকা হতে খুনির মা ও খালাকে গ্রেপ্তার করা হয়।

নিহত আব্দুর রহিম শরিয়তপুরের জাজিরা থানার মাঝিকান্দির ইমান আলীর ছেলে। তারা স্বপরিবার ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার ইলিয়াস সরদারের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।  সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে আসিফকে প্রধান আসামী করে ফতুল্লা মডেল থানায় রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (আইসিপি) আজগর হোসেন জানান, পাওনা ৫ হাজার টাকা চাওয়ার অপরাধে আসিফ সহ কয়েকজন মিলে আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করে। আর এ ঘটনায় আসিফকে বিক্রমপুর থেকে গ্রেপ্তার করা হয়। আর হত্যার আলামত নষ্ট করার অপরাধে আসিফের মা রাজিয়া ও খালা সুলতানা বেগমকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজারহার সূত্রে জানা গেছে, মাসদাইর গুদারাঘাট এলাকার ইমান আলীর ছেলে রহিম ইলেকট্রিকের কাজ করে। সে কিছুদিন আগে আসিফের বাড়িতে ইলেকট্রিকের কাজ করার বাবদ ৫ হাজার টাকা পাওনা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় রহিম আসিফকে দেখে পাওনা টাকা চায়। সেই টাকা চাওয়ার কারনে আসিফের সাথে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে আসিফসহ আরো কয়েকজন মিলে রহিমকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শত শয্যা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 January 2020

পাওনা টাকার দ্বন্দ্বে যুবক খুন: মূলহোতা আসিফ সহ ৩ জন গ্রেপ্তার

www.narayanganjbarta24.com