নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না‌সিম ওসমান তার কর্মের মাধ‌্যমে জনগ‌নের হৃদ‌য়ে : পারভীন ওসমান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আস‌নের ৪ বা‌রের নির্বা‌চিত সংসদ সদস‌্য প্রয়াত জন‌নেতা বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এ. কে. এম না‌সিম ওসমানের সহধ‌র্মিনী পারভীন ওসমান ব‌লে‌ছেন, আমি একটি কথা বারবার বলি, সেটা হচ্ছে মানুষের জীবনে চলতে গেলে অনেক কিছু লাগে। অনেকে অনেক কিছু পায় না। অসুখ হলে চিকিৎসা করতে পারে না, শীতবস্ত্র পায় না, ঘরে খাবার থাকে না কিন্তু আমার যেটা কথা আমি আগেও বলেছি এখনো বলবো, কাউকে কিছু দিতে হলে কিংবা কাউকে কিছু করতে হলে এবং দেশের জন্যে দশের জন্যে করতে হলে কোনো পদ পদবি লাগে না। কোনো কিছু হতেও হয় না।

বৃহস্প‌তিবার (১৬ জানুয়ারী) বি‌কে‌লে আল্লামা ইকবাল রোড এলাকায় প্রতিবন্ধী প্রগ‌তি সংস্থার অা‌য়োজ‌নে দুঃস্থ্য প্রতিবন্ধী‌দের মা‌ঝে প্রধানমন্ত্রী প্রদত্ত শীতবস্ত্র ও জিআর চাউল বিতরণ অনু‌ষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন। এসময় তার সা‌থে উপ‌স্থিত ছি‌লেন পুত্রবধূ সাব‌রিনা ওসমান জয়া।

পারভীন ওসমান ব‌লেন, অনেকে আছে যাদের দেয়ার ক্ষমতা আছে গরীবদের পাশে দাড়ানোর ক্ষমতা আছে আমি মনে করি তাদের উচিত গরীবদের পাশে  এগিয়ে আসা। তাহলে আমাদের দেশে গরীবদের অভাব অনেকটা পূরণ হবে। আমি জানিনা আপনাদের কতটুকু উপকারে আসতে পারছি। যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদের পাশে দাড়াবো।

প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মরণে তিনি বলেন, তিনি সারাজীবন কাটিয়ে গেছেন দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। তিনি তার প্রতিটি সময় নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জবাসীর উন্নতির কথা চিন্তা করতেন। আপনারা সংসদ সদস্য বানান ভোট দিয়ে, আপনারা অবশ্যই চাইবেন সেই সাংসদ আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই তো নিয়ম আর সেটাই ছিলেন তিনি।  আর চার মাস পর ছয় বছর পূর্ণ হবে উনি নেই। আমি আপনাদের কাছে চির ঋণী হ‌য়ে আছি এবং থাকবো। অনেক অনেক ভালোবাসা আমার স্বামী পেয়েছে এবং এখনো পাচ্ছে।

অালহাজ্ব না‌সিম ওসমান স্মৃ‌তি দু:স্থ ও জনকল‌্যান ফাউ‌ন্ডেশ‌নের সা‌র্বিক সহ‌যোগীতায় ও সভাপ‌তি ত‌রিকুল হাসান লিম‌নের সা‌র্বিক তত্বাবধায়‌নে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অা‌নোয়ার হো‌সেন।

প্রতিবন্ধী প্রগ‌তি সংস্থার মহাস‌চিব মো. ইউসুফ আলী হাওলাদা‌রের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, না‌সিক ১২ নং ওয়া‌র্ডের বীর মু‌ক্তি‌যোদ্ধা জয়নাল আবেদীন টুলু, জাতীয় ম‌হিলা পা‌র্টির সা‌বেক নেত্রী শি‌রিন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বাস মি‌নিবাস শ্রমিক কর্মচারী ইউ‌নিয়‌নের সভাপ‌তি আবু তা‌হের, সাধারন সম্পাদক মামুন খান, জাতীয় নীট ডাইং গা‌র্মেন্টস শ্রমিক ফেডা‌রেশ‌নের সভাপ‌তি লিয়াকত হো‌সেন বেপারী, নারায়ণগঞ্জ জেলা দোকান ও প্রতিষ্ঠান শ্রমিক কর্মচারী ইউ‌নিয়‌নের সভাপ‌তি মোজা‌ম্মেল হক, সাধারন সম্পাদক তুলসী ঘোষ সহ অালহাজ্ব না‌সিম ওসমান স্মৃ‌তি দু:স্থ কল‌্যান ফাউ‌ন্ডেশ‌ন সম‌র্থিত বি‌ভিন্ন সংগঠ‌নের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 January 2020

না‌সিম ওসমান তার কর্মের মাধ‌্যমে জনগ‌নের হৃদ‌য়ে : পারভীন ওসমান

www.narayanganjbarta24.com