সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) :  ডিএনডির পানি নিষ্কাশনের খাল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে ডিএনডি প্রজেক্টের পানি নিষ্কাশন খালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মনির জানান, ধারণা করা হচ্ছে ওই নারী একজন মানসিক প্রতিবন্ধী। হয়তো সোমবার রাতের কোনো এক সময় সাঁকো পার হতে গিয়ে পা ফসকে খালে পড়ে মৃত্যু বরণ করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত বলা যাবে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 January 2020

সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com