রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৩ নারীকে পিটিয়ে আহত, শ্লীলতাহানির অভিযোগ

রূপগঞ্জ থানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মা-মেয়েসহ তিন নারীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সোমা ওরফে ঝর্না নামে এক নারীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চণপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সোমা ওরফে ঝর্নার অভিযোগ থেকে জানা যায়, চণপাড়া পূর্নবাসন কেন্দ্রের ১ নং ওয়ার্ডের জাকির, ইব্রাহিম ও হাসিবদের সঙ্গে তার পূর্ব থেকে শত্রুতা চলে আসছে। ঐ শত্রুতার জের ধরে  রোববার সন্ধ্যায় প্রতিপক্ষরা সোমা ওরফে ঝর্নার বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে আহত। এসময় তাকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। তাকে বাঁচাতে তার রাশিদা বেগম ও তার খালা সাহিদা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন রফিকুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT