বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২১নং ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

২১নং ওয়ার্ডে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে সারা দেশের ন্যায় একযোগে ভিটামিন এ খাওয়ানো ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকালে বন্দর শাহী মসজিদ নগর মাতৃসদনে নীল রঙ্গের এ ক্যাম্পেইনের উদ্বোধণ করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।

এ সময় সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত একটানা ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর শাওন অংকন, নগর মাতৃসদনের প্রজেক্ট ম্যানেজার নেছার হাসান, নাসিক এর স্যানেটারী ইন্সপেক্টর মো. শাহাদাৎ হোসেন, সুপার ভাইজার মোর্শেদা আক্তার, মো. হোসেন রুবেল প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

২১নং ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com