রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটো চালকের লাশ উদ্ধার

রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটো চালকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে নিখোঁজের ২ দিন পর অটো চালক মজুরউদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টরের শিম বাগানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মজুরউদ্দিন কেয়ারিয়া এলাকার আফতার উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, মজুরউদ্দিন গত ৯ জানুয়ারী রাত্রে নিখোঁজ হয়। নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। শনিবার দুপুরে নিহত মজুরউদ্দিনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘঠনাস্থলে পৌছে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টরের ৪০২ নং রাস্তার ১নং প্লটের শিম বাগানের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটো ছিনতাইয়ের পর তাকে হত্যা করে হত্যাকারীরা লাশ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটো চালকের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com