সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

বাল্য বিবাহ বন্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ও মোগরাপাড়া ইউনিয়নে পৃথক গ্রামে অভিযান চালিয়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার বিয়ে দুটি বন্ধ করেন।

সোনারগাঁ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের নাকাটি ভাঙ্গা গ্রামের নবম শ্রেণির ছাত্রী ও মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ওই দুই বাড়িতে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে এ বিয়ে দুটি বন্ধ করে দেন তিনি।

এ সময় ১৮ বছর বয়সের আগে বিয়ে দিবে না বলে মুচলেকা দেন তাদের বাবা মা।

About the author

SOFT PRO IT