নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা জেলা আওয়ামীলীগ সু-সংগঠিত আছি : ডা. বিরু

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা জেলা আওয়ামীলীগ সু-সংগঠিত আছি : ডা. বিরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেছেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের মাধ্যমে প্রতিটি উপজেলাকে সংগঠিত করে সাতটি উপজেলা থেকে ছয়টিতেই সম্মেলন করে একটি শক্তিশালী কমিটি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা জেলা আওয়ামী লীগ সু- সংগঠিত আছি।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে শহরের ২নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। এরআগে কার্যালয়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, আমাদের যে দায়িত্ব ছিলো সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। এভাবেই সবাই সমন্বয় করে চলুন। আমরা দেখিয়ে দিবো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কি করতে পারে। তাই আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে উন্নত বিশ্বে নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে কাজ করে দেশ গড়ার সহযোগী হই।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, ইকবাল পারভেজ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম,এ রাসেল, সোনারগাঁ থানা আওয়ামীলীগের শামসুল ইসলাম ভূইয়া, বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ ড. শিরিন বেগম প্রমুখ।

About the author

SOFT PRO IT