সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালামের শ্রদ্ধা

সোনারগাঁয়ে প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালামের শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় তিনি সোনারগাঁ পৌরসভায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফুজুর রহমান কালাম তার বক্তব্যে বলেন, ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তার স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতির পিতার এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে সেদিন আমাদের বিজয় পূর্ণতা লাভ করেছিলো।

এসময় মাহফুজুর রহমান কালামের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা ও সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি গাজী আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 January 2020

সোনারগাঁয়ে প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালামের শ্রদ্ধা

www.narayanganjbarta24.com