নারী প্রধান খবর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সত্য-মিথ্যা যাচাই ছাড়া পোস্ট শেয়ার করবেন না : প্রধানমন্ত্রী

সত্য-মিথ্যা যাচাই ছাড়া পোস্ট শেয়ার করবেন না : প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সত্য-মিথ্যা যাচাই ছাড়া পোস্ট শেয়ার করবেন না, তাতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। সমাজের ক্ষতি হয়, ব্যক্তির ক্ষতি হয়, বিভিন্ন ধরনের ক্ষতি হয়। বুধবার (০৮ জানুয়ারি) তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো পোস্ট বা যেকোনো কিছু শেয়ার করা বা ইন্টারনেটে কোনো অ্যাপ্স দেখলেই সেটা যাচাই না করে শুধু মাত্র গুজবে কান দিয়ে বা শুধু মাত্র নিজে একটা কৌতূহলবশত সেগুলোতে না প্রবেশ করাটাই ভালো। সেটা আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, প্রত্যেকের ব্যক্তি জীবনের জন্য মঙ্গল বয়ে আনবে।

গুজবে কান না দেওয়ার অনুরোধ করে শেখ হাসিনা বলেন, গুজবে কান দেবেন না। কারো বিরুদ্ধে কিছু বলতে গেলে এমনভাবে একটা কিছু তৈরি করে ছেড়ে দেয় ওটা দেখলে যেকোনো মানুষের ক্ষতি হয়। পরে দেখা যায় ওটা সম্পূর্ণ ভুয়া। সেই সঙ্গে দেশের মানুষকে বলবো, একটা কিছু আসলো অমনি সেটা শুনে সেখানে রিঅ্যাক্ট করা, সেটা শুনেই কোনো কিছু করা সেটা কিন্তু ঠিক না। সঠিক তথ্যটা যাচাই করে নেওয়া দরকার।

শিশু-কিশোদের মোবাইল ব্যবহারে বাবা-মা, অভিভাবক-শিক্ষকদের সর্তক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন কিন্তু তারা কী দেখছে, কোথায় যাচ্ছে তার ওপর নজরদারি অবশ্যই থাকতে হবে। সেটা প্রত্যেক অভিভাবক, বাবা-মাকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে। আসলে এটা একটা আসক্তির মতো হয়ে যায়।

তিনি বলেন, কতক্ষণ একটা বাচ্চা, তরুণ এই অ্যাপসে বা ইন্টারনেটে বা মোবাইলে থাকবে, আইপডে থাকবে বা কম্পিউটারে থাকবে। দীর্ঘ সময় থাকলে এটা মনের ওপর একটা চাপ আসে, এটা শরীরের ওপর চাপ আসে। চোখের ক্ষতি হয়। ব্রেনের ক্ষতি হয়। এই বিষয়গুলোর ওপর সচেতনতাটা একান্তভাবে প্রয়োজন বলে আমরা মনে করি। কাজেই আসক্তিতে যেন কোনো তরুণ না পড়ে। কোনো শিশু কিশোর না পড়ে বিশেষ করে শিশু-কিশোরদের ব্যাপারে এটা আরো বেশি প্রযোজ্য। সে ব্যাপারে সবাইকে সচেতন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিভা‌গের প্র‌তিমন্ত্রী জুনা‌ইদ আহ‌মেদ পলকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি এ কে এম রহমতুল্লাহ। তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিভা‌গের সি‌নিয়র স‌চিব এম এম জিয়াউল আলম স্বাগত বক্তব্য দেন।

About the author

SOFT PRO IT