বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিদায়ী ডিজিএম আশরাফুল আলম খানকে কাউন্সিলর হান্নানের অভ্যর্থণা

বিদায়ী ডিজিএম আশরাফুল আলম খানকে কাউন্সিলর হান্নানের অভ্যর্থণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ সমিতি বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খানকে বিদায় জানাতে ফুলেল অভ্যর্থণা ও অভিনন্দন জানিয়েছেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। সোমবার (৬ জানুয়ারী) রাত ৮টায় শাহীমসজিদস্থ পল্লীবিদ্যুৎ অফিসে গিয়ে এ অভিনন্দন জানান।

অভিনন্দন শেষে কাউন্সিলর হান্নান সরকার বলেন,৩বছরের অধিক সময় ধরে ডিজিএম হিসেবে আশরাফুল আলম খান ছিলেন ন¤্র, ভদ্র, সৎ ও নীতিবান একজন অফিসার। তার মত হয়ত এমন অফিসার পাওয়া কষ্টকর হবে। তবে তিনি আমার ওয়ার্ডবাসীদের সঠিকভাবে সেবা দিতে সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি কখনো অনিয়মকে প্রশ্রয় দেন নাই। বিদ্যুৎ সংক্রান্ত কোন অভিযোগ পেলে তিনি সঙ্গে সঙ্গে সমাধান করে দিতেন। জনপ্রতিনিধিসহ যে কোন গ্রাহকই কোন সেবা নিতে আসলে তিনি তাৎক্ষনিক তা করে দিতেন। এখানে নতুন ডিজিএম হিসেবে যে নিয়োগ পাবে আমরা তাকেও স্বাগত জানাব তবে আশা করব যাতে বিদায়ী ডিজিএম আশরাফুল আলমের মতই হয়। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

About the author

SOFT PRO IT