নারায়ণগঞ্জ সদর বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাসেল পার্কে যাত্রাপালা আনারকলি দেখতে মানুষের ঢল

রাসেল পার্কে যাত্রাপালা ‘আনারকলি’ দেখতে মানুষের ঢল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনের আয়োজন ছিল সপ্তাহের বিশেষ আকর্ষণ। নগরীর শেখ রাসেল পার্কে সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজন করা হয় দেশীয় সংস্কৃতির হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী যাত্রাপালা। দেশ অপেরার প্রযোজনায় প্রদর্শন করা হয় দেশের জনপ্রিয় যাত্রা (আনারকলি)।

শীতের রাতে যাত্রাপালার আয়োজনের খবর শুনে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ পরিবার পরিজন নিয়ে পার্কে এসে সমবেত হন। এক পর্যায়ে দর্শক ও দর্শনার্থীর ঢল নামে শেখ রাসেল পার্কে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ এই যাত্রাপালা উপভোগ করতে ছুটে যান।

যাত্রা প্রদর্শনের পর পালাগান ও কবিতা পাঠের আসর হয়। দীর্ঘ রাত পর্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে লোক সংস্কৃতির বিলুপ্তপ্রায় এই যাত্রা ও পালাগান উপভোগ করেন দর্শক শ্রোতারা। নারায়ণ গঞ্জ সিটি করপোরেশ আয়োজিত সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে সহযোগিতা করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

উদীচী, খেলাঘর আসর, উন্মেষ, সমগীত, শহুরে গায়েন ও শ্রুতিসহ জোটভুক্ত ৪২টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, ব্যান্ড শো পরিবেশন করে জমিয়ে তুলেছেন এই সাংস্কৃতিক উৎসবকে।

About the author

SOFT PRO IT