বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড

জেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এ সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাছুম (২৩) বন্দর থানার মদনপুর এলাকার বাসিন্দা।

আফিফা খান জানান, ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকসেবী মাছুমকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে তাকে তিন মাসের সাজা দেওয়া হয়।

About the author

SOFT PRO IT