রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-১

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ইয়াছিন মিয়া নামে একজনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার বুরুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইয়াছিন মিয়ার লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার আজগর আলী, ইব্রাহিম, সোহেল ও আল-আমিনের সঙ্গে তার বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষরা ইয়াছিন মিয়াকে তার বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে ইয়াছিন মাটিতে লুটে পরে। পরে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলাপাথারীভাবে পেটাতে থাকে। এসময় আশপাশের লোকজন ইয়াছিনের ডাক চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় রোববার সকালে ইয়াছিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কেরে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 January 2020

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-১

www.narayanganjbarta24.com