বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২১নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করলেন কাউন্সিলর হান্নান সরকার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১নং ওয়ার্ডে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে কাউন্সিলর হান্নান সরকার। শনিবার (৪ জানুয়ারী ) সকালে শাহীমসজিদস্থ কাউন্সিল হান্নান সরকারের কার্যালয়ে শিতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় শীতার্ত দুস্থ্য ওয়ার্ডবাসীকে শীতবস্ত্র বিতরণকালে হান্নান সরকার বলেন, মানুষ মানুষের জন্য। শীতের রুদ্ধতায় যখন আমার ওয়ার্ডবাসী জবুথবু ঠিক সেই সময়ে নাসিক দুস্থ্য মানুষের কল্যানে শিতবস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েছে। নাসিক ২১নং ওয়ার্ডে প্রায় সাড়ে ৩শ শীতার্ত ব্যাক্তিদের এ কম্বল বিতরন করা হয়। এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।

এ সময় কাউন্সিলর হান্নান সরকার ছাড়াও উপস্থিত ছিলেন, নাসিক ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, মোসাম্মৎ সালমা বেগম, বীরমুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের, রাজা মিয়া, শ্রমিকলীগনেতা আল মামুন, মো. রনি, মেহেদী হাসান আপন, মো. বাবুল সরকার, সুমন, বাবু শিকদার, দেলোয়ার, গনি মিয়া প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 January 2020

২১নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করলেন কাউন্সিলর হান্নান সরকার

www.narayanganjbarta24.com